”বইপাঠাই ডটকম ই-বুকশপের অন্যতম বিশ্বস্ত নাম। পছন্দনীয় বইয়ের অর্ডার করলে খুবই অল্প সময়ের মধ্যে, প্যাকেজিং করে, ক্লায়েন্টের ঠিকানায় দ্রুত সময়ের মধ্যে বই পৌঁছে দেওয়া হয়। ইনশাল্লাহ! বইপাঠাই ডটকম আরো অনেক গুরুত্ব দিয়ে, পাঠকের অর্ডার মত বই সরবরাহ করবে। আলহামদুলিল্লাহ! পরিশেষে, বইপাঠাই ডটকম ই-বুকশপের পাশা-পাশি একটি পাবলিকেশন স্থাপনের মাধ্যমে, এই যাত্রাকে অনেক দূর নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। বইপাঠাই ডটকম এর প্রতি শুভ কামনা নিরন্তর।”
”বইপাঠাই ডটকম বর্তমানে সেরা অনলাইন বুকশপ।এত দ্রুত এবং সুলভ মূল্যে অন্যকোন অনলাইন বুকশপ আমাকে বই দিতে পারেনি যা বইপাঠাই ডটকম দিয়েছে।আমি সবাইকে অনুরোধ করব একবার হলেও আপনারা এর সেবা নিয়ে দেখতে পারেন।”
”দারুন পরিসেবা। বেশ কয়বার বই নিয়েছি। কর্ম তৎপর।”
”বইপাঠাই ডটকম থেকে আজ সর্বপ্রথম বই কিনলাম। তাদের সেবা সমূহ বলতে গেলে অসাধারণ। আর প্রথম ক্রেতা হিসেবে "বইপাঠাই ডটকম" এর স্বত্বাধিকারী জহিরুল ইসলাম পলাশ ভাইয়ের নিকট থেকে একটি অসাধারণ বই গিফট পেয়েছি। জহিরুল ইসলাম পলাশ ভাই আপনার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা❤️”
#সীরাত_কথন #পড়া_হলো_অসাধারণ_একটি_সীরাত #প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন নিয়ে অসংখ্য সীরাত রচিত হয়েছে। প্রতিটি সীরাতই শিক্ষণীয় এবং সুখপাঠ্য। তবে এ সীরাতটি এমনভাবে রচিত যাতে কোনরকম বাহুল্য নেই। নেই অতিরঞ্জন। কুরআন সুন্নাহ'র আলোকে সহজ-সরল, প্রাঞ্জল ভাষায় প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনী ফুটিয়ে তোলা হয়েছে...”
”প্রিয় পাঠশালা, তোমার কাছে ঋণ আরও বেড়ে গেলো। আর এদিকে আমি এখনো তোমার জন্য কিছু করতে পারিনি। তবে তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি... ভীষণ রকম ভালোবাসা পেয়েছি পাঠশালা থেকে। এবার বই পেলাম। ধন্যবাদ, পাঠশালা। ভালো থেকো। দীর্ঘজীবী হও...” প্রিয় বিজয়ী, জেসমিন রুবি সেরা লেখার জন্য পাঠশালা পুরস্কার পাওয়ায় আপনাকে অভিনন্দন। প্রত্যাশা করি নিমগ্ন পাঠ ও সমৃদ্ধ লেখার মাধ্যমে পাঠশালায় আপনার অংশগ্রহণ অব্যাহত থাকবে। শুভ কামনা পাঠশালা- Centre for Basic Studies “মাসিক সেরা লেখার পুরস্কার” ক্যাটাগরি: গবেষণা মাস: জুলাই ২০২০ S. Hossain মুহাম্মদ শাহাদাত হোসেন এডমিন পাঠশালা - Centre for Basic Studies বইপাঠাই ডটকম প্রোঃ জহিরুল ইসলাম পলাশ ৩৪, নর্থবুক হল রোড, মাদ্রাসা মার্কেট (২য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০ 01720452740, 01714597448
”They provide delivery service so fasty.”
”মূল্য ছাড়, দামে সাশ্রয়ী, সবচেয়ে গুরুত্বপুর্ন হল কোনোরকম ঝামেলা ছাড়াই দ্রুত ডেলিভারি। এককথায় অসাধারণ... ধন্যবাদ বইপাঠাই টীমকে।।”
আলহামদুলিল্লাহ পুরষ্কারটি হাতে পেলাম। শুকরিয়া পরম করুনাময়ের কাছে। আমি খুব খুব খুশি। সেই সাথে স্যারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ পাঠশালা গ্রুপের সকল সদস্যদের। আর বই পাঠাই ডট কমের অবদান এবং পলাশ ভাই এত কষ্ট করে সব বিজয়ীদের জন্য সুন্দর প্যাকিং আর বাসায় পুরস্কার পৌঁছে দেওয়ার বিরাট কর্তব্য পালনের জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। পত্রিকায় ম্যাগাজিনে লিখে টাকা পেয়েছি। কিন্তু এভাবে এত সুন্দর করে পুরস্কার পাইনি। আমিতো কোনদিন ভাবতেই পারিনি আমার কবিতা কখনো সেরা কবিতার আসন পাবে। এই বয়সে নতুন করে এক অভিনভ এবং বিরাট শিক্ষার একটি প্ল্যাটফর্ম পাঠশালায় যোগ দিয়ে আমি ধন্য হলাম। যদিও স্যারের দেওয়া প্রত্যেকটি পরামর্শ অনুযায়ী পড়াশোনা করা এবং হোমওয়ার্ক এসব আমি কিছুই করতে পারি না। কারণ আমি একজন গৃহিণী এবং দায়িত্বশীলা মা। স্ত্রীও বটে। তাই সম্ভব হয় না। তবে আমার কিন্তু এই বয়সে পড়াশোনা করতে খুব ভালো লাগে। সময় হয় না। পাঠশালা গ্রুপের মত আমি আর কোন গ্রুপে এত পড়াশোনা করা এবং প্রতি মাসে আটটি বিষয়ের সেরা লিখা বাছাই করে পুরস্কার প্রদান দেখিনি। অসাধারণ এক পাঠশালায় আমরা লেখাপড়া করছি। পাঠশালা গ্রুপের সকল সদস্য ভাই বোনেরা অত্যন্ত ভদ্র এবং আন্তরিক। সবাইকে আবার ছালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভাল থাকবেন। সবার জন্য রইল অনেক ভালোবাসা। ধন্যবাদ। - দিল আফরোজ রিমা